Saturday, September 12, 2026
বাড়িUncategorizedডেঙ্গুর প্রভাব প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত...

ডেঙ্গুর প্রভাব প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ সাইফুল আজম রঞ্জু। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ এস এম কবির হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জিয়াউল করিম পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন সহ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে মশার ঔষধ স্প্রে করা হয়।

পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা পটুয়াখালী প্রতিনিধি।। প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেলের অসংগতি দূর করে দ্রুত গেজেট প্রকাশ, ভাতা পুনর্বিবেচনা এবং পে-ফিক্সেশন ও সফটওয়্যার জটিলতা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পটুয়াখালীতে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনের জেলা শাখার ৫১ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মালেক এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব আশিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. শাহাবুদ্দিন মুন্সী, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনিরুজ্জামান। বক্তারা বলেন, দীর্ঘদিন পর পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ ইতিবাচক হলেও প্রস্তাবিত কাঠামোয় বিভিন্ন বৈষম্য ও অসংগতি রয়েছে। বিশেষ করে ধাপে ধাপে ভাতা বাস্তবায়ন ও সীমিত আর্থিক সুবিধার প্রস্তাব কর্মচারীদের হতাশ করছে। বাড়িভাড়া, বৈশাখী ও শিক্ষা ভাতা পুনর্বিবেচনারও দাবি জানানো হয়। প্রধান অতিথি আবদুল মালেক বলেন, মূল বেতন একধাপে বাস্তবায়ন না করলে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি পে-ফিক্সেশন ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান জরুরি। প্রধান আলোচক আশিকুল ইসলাম বলেন, গেজেট প্রকাশের আগে কর্মচারীদের উত্থাপিত অসংগতিগুলো সংশোধনের সুযোগ রয়েছে। তা না হলে অসন্তোষ আরও বাড়তে পারে। সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাস্তবসম্মত ও বৈষম্যহীন পে-স্কেল নিশ্চিত করেই চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। # মোঃ দেলোয়ার হোসেন পটুয়াখালী প্রতিনিধি তারিখ ১১.০৯.২৬ মোবাইল ০১৮১৬৭৯৯০২৫

পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি
পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি।।

প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেলের অসংগতি দূর করে দ্রুত গেজেট প্রকাশ, ভাতা পুনর্বিবেচনা এবং পে-ফিক্সেশন ও সফটওয়্যার জটিলতা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পটুয়াখালীতে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনের জেলা শাখার ৫১ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মালেক এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব আশিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. শাহাবুদ্দিন মুন্সী, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনিরুজ্জামান।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ ইতিবাচক হলেও প্রস্তাবিত কাঠামোয় বিভিন্ন বৈষম্য ও অসংগতি রয়েছে। বিশেষ করে ধাপে ধাপে ভাতা বাস্তবায়ন ও সীমিত আর্থিক সুবিধার প্রস্তাব কর্মচারীদের হতাশ করছে। বাড়িভাড়া, বৈশাখী ও শিক্ষা ভাতা পুনর্বিবেচনারও দাবি জানানো হয়।
প্রধান অতিথি আবদুল মালেক বলেন, মূল বেতন একধাপে বাস্তবায়ন না করলে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি পে-ফিক্সেশন ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান জরুরি।
প্রধান আলোচক আশিকুল ইসলাম বলেন, গেজেট প্রকাশের আগে কর্মচারীদের উত্থাপিত অসংগতিগুলো সংশোধনের সুযোগ রয়েছে। তা না হলে অসন্তোষ আরও বাড়তে পারে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাস্তবসম্মত ও বৈষম্যহীন পে-স্কেল নিশ্চিত করেই চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে।

মোঃ দেলোয়ার হোসেন
পটুয়াখালী প্রতিনিধি
তারিখ ১১.০৯.২৬
মোবাইল ০১৮১৬৭৯৯০২৫

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments