Wednesday, May 13, 2026
বাড়িআজকের পত্রিকামোরেলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে এক বিশিষ্ট ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বারইখালী ইউনিয়ন শিবিরের সভাপতি মোঃ জহিরুল ইসলাম। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলার কর্ম পরিষদের সদস্য ও ১৪ নং বারইখালী ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ রফিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইখালী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, সহ-সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম জুবায়ের এবং সেক্রেটারি মোঃ ডাঃ জাহিদ খান। অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments